জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভা আয়োজনের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ শনাক্তকরণ ও সমাধানের কৌশল নির্ধারণ” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জোবাইদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায়  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব পাঠান সাইদুজ্জামান।কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভার কার্যকারিতা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিপক্ষীয় যোগাযোগের সেতুবন্ধন, শিক্ষার মান বৃদ্ধিতে অংশীদারিত্বমূলক প্রচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যা সমাধানের পথনির্দেশনা নিয়ে আলোচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করতে হলে মাঠপর্যায়ের অংশগ্রহণ ও নিয়মিত পর্যালোচনা জরুরি। ত্রিপক্ষীয় সভা এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।”কর্মশালার অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত কৌশল নির্ধারণের প্রস্তাব দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার Read more

আগামীকাল প্রকাশ হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা
আগামীকাল প্রকাশ হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে Read more

দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক
দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দর্শনার্থীদের ভিড় জমেছে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কে। ঈদের লম্বা ছুটির কারণে এবারে লাখো দর্শনার্থীর সমাগম Read more

ইতালির স্বপ্নে নরকযাত্রা: ৮ মাসের বন্দিদশা, ১ কোটি ২৮ লাখ টাকার কান্না
ইতালির স্বপ্নে নরকযাত্রা: ৮ মাসের বন্দিদশা, ১ কোটি ২৮ লাখ টাকার কান্না

“ওরা আমাকে বলত, ‘তোর বাবা কই, ফোন দে, না হইলে তোকে খুন কইরা ফালামু।’ আমি কাঁদতাম, আমার বাবা আবার কাঁদতে Read more

বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল
বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল

বিকেল থেকেই ঢাকার আকাশ মেঘলা। সামিত সোম-জামাল ভূঁইয়ারা এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের জন্য প্রস্তুত ছিলেন। অনুশীলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন