রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রোকেয়া, মুন্নুজান, তাপসী রাবেয়া ও খালেদা জিয়া হলের ঘোষিত ফলাফলে সহ সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার।বৃহস্পতিবার (১৬ অক্টোরব) দিবাগত রাতে ঘোষিত চার হলের ফলাফলে দেখা যায় ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ২৬৮২ ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৭২০ ভোট। জিএস পদে সালাহউদ্দিন আম্মার ২২৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ১৪২১ ভোট।সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ১৪২২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১০৪৫ ভোট। এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যৌতুক নিয়ে বিয়ের আসরে গণ্ডগোল, পুলিশ হেফাজতে বর
যৌতুক নিয়ে বিয়ের আসরে গণ্ডগোল, পুলিশ হেফাজতে বর

নোয়াখালীর মাইজদীতে অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করায় ভরা মজলিসে বিয়ের আসরেই বরসহ দুজনকে আটক Read more

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র ৫ মাসেরও কম। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল আনুপাতিক বা পিআর পদ্ধতি চাইছে। Read more

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল
নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্চাব কিংস। এই দুই দলের কোনো দলই এখন Read more

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রোববার (০৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে Read more

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন