স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে এ কর্মসূচি শুরু হয়।শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পেরোলেও শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরুর কোনো উদ্যোগ দেখা যায়নি। ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে বহুবার আন্দোলন করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।এ দাবিতে তাঁরা ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন বর্জন করেন। এরপর মহাসড়ক অবরোধ, পথনাটক, প্রতীকী ক্লাস ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেন।এর আগে, গত রবিবার (১০ আগস্ট) মহাসড়ক অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এ অবরোধের ফলে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ননস্টপ ট্রেনগুলোর বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলওয়ে পুলিশ ও উল্লাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য
এসপি-ওসি পরিচয়ে কল, হ্যাকারের বাণিজ্য

পুলিশের ওসি পরিচয়ে মুঠোফোনে কলের পর ফেসবুক হ্যাক করে প্রতারণা করছে একটি চক্র। গত কয়েক দিনে হ্যাকার চক্রের কবলে পড়েছেন Read more

গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে Read more

‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের Read more

রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা
রামুতে বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, এক সপ্তাহে বহিষ্কার ৫ নেতা

কক্সবাজারের রামুতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের একশ্রেণির নেতাকর্মী বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় জমি দখল, ইয়াবা লুট, প্রকাশ্যে অস্ত্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন