যারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে দীর্ঘ সময় থাকতে চান তাদের জন্য রয়েছে দেশটির গোল্ডেন ভিসা। এটি বিভিন্ন পেশাজীবী, বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতার অধিকারী ব্যক্তিদের আমিরাতে দীর্ঘস্থায়ীভাবে বসবাস এবং কাজ করার সুযোগ করে দেয়।গোল্ডেন ভিসা কী?গোল্ডেন ভিসা হলো সংযুক্ত আরব আমিরাতের একটি দীর্ঘমেয়াদী রেসিডেন্সি প্রোগ্রাম, যা ৫ থেকে ১০ বছরের জন্য দেওয়া হয়। এর প্রধান উদ্দেশ্য হলো দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, মেধাবী পেশাজীবীদের ধরে রাখা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।কারা আবেদন করতে পারবেন?গোল্ডেন ভিসার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ আবেদন করতে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিনিয়োগকারী: যারা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেন, তারা এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হন। বিনিয়োগের পরিমাণ এবং ক্ষেত্র অনুযায়ী ভিসার মেয়াদ নির্ধারিত হয়।উদ্যোক্তা: সফল উদ্যোক্তা এবং উদ্ভাবনী নতুন কোম্পানি প্রতিষ্ঠাতারাও এই ভিসার জন্য আবেদন করতে পারেন, যদি তাদের উদ্যোগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী: ডাক্তার, বিজ্ঞানী, গবেষক এবং বিভিন্ন ক্ষেত্রে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ পেশাজীবীরা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন।শিক্ষার্থী: কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে গোল্ডেন ভিসার জন্য যোগ্য হতে পারেন।মানবতার সেবায় নিয়োজিত ব্যক্তি: কিছু নির্দিষ্ট মানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এই ভিসার জন্য বিবেচিত হতে পারেন।রিয়েল এস্টেট বিনিয়োগকারী: নির্দিষ্ট পরিমাণের রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমেও গোল্ডেন ভিসা পাওয়া সম্ভব।আবেদনের প্রক্রিয়াগোল্ডেন ভিসার জন্য আবেদনের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হলেও কিছু নির্দিষ্ট ধাপ এবং নথিপত্র প্রয়োজন হয়। সাধারণত, আবেদনকারীদের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি)- এর ওয়েবসাইটে বা অনুমোদিত সেন্টারের মাধ্যমে আবেদন করতে হয়।যেসব নথি প্রয়োজন১। বৈধ পাসপোর্ট।২। বিনিয়োগের প্রমাণ (যদি প্রযোজ্য হয়)।৩। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার সনদপত্র।৪। চিকিৎসা পরীক্ষার রিপোর্ট।৫। চারিত্রিক সনদপত্র।গোল্ডেন ভিসার সুবিধাগোল্ডেন ভিসার বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে—১। দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি (৫ থেকে ১০ বছর)।২। ১০০ শতাংশ ব্যবসার মালিকানার অধিকার।৩। পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, সন্তান) সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসার সুযোগ।৪। স্পন্সরের প্রয়োজনীয়তা নেই।৫। অন্যান্য রেসিডেন্সি অনুমোদনের তুলনায় সহজে নবায়নের সুবিধা।এদিকে সম্প্রতি একটি গুজব ছড়িয়েছে বাংলাদেশ ও ভারতীয়দের জন্য আজীবন মেয়াদি গোল্ডেন ভিসা চালু করেছে আমিরাত। যা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দেশটি। সূত্র: গালফ নিউজএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে
সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এবারও পাট চাষে মুখর হয়ে উঠেছে কৃষক সমাজ। উপজেলার দিঘলকান্দি, ভাদ্রা, পাকুটিয়া, সলিমাবাদ ও গয়হাটাসহ বিভিন্ন গ্রামের Read more

How to Use the Melbet Free Spin Promo Code – Claim, Verify & Play on Any Device
How to Use the Melbet Free Spin Promo Code – Claim, Verify & Play on Any Device

What Is a Free Spin Promo Code?How to Claim Your Free Spins on MelbetStep‑by‑step registrationVerification and code entryUnderstanding Wagering Requirements Read more

আজ ১২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি
মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়: বলেছিলেন ওসমান হাদি

সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান  (ইন্না Read more

সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি
সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ Read more

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

ভুল সংবাদ পরিবেশন করলে এখন থেকে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।বুধবার (০৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন