চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির কাদের শিকদার নামে এনসিপির এক সংগঠক আহত হয়েছেন।তিনি বলেন, ২০২৪ সালে যে স্থানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আজকে ঠিক সেখানেই আবার হামলার শিকার হলাম। হামলার পর আমি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ি।শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জলদী এলাকায় এ হামলা হয় বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়। আহত তানভির শিকদার বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের বাসিন্দা।এদিকে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার অভিযোগ তুলে বলেন, জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরা জলদী এলাকায় এসে আমাদের ব্যানার কেড়ে নেয়। প্রতিবাদ করলে তানভির কাদের শিকদারকে মারধর করা হয়।আহত তানভির শিকদার বলেন, শনিবার সকাল থেকেই আমরা পদযাত্রা উপলক্ষ্যে প্রচারণায় ছিলাম। রাতে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, আমি এনসিপির কর্মী। এরপর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ
ডাকসু নির্বাচন ২০২৫: নতুন নেতৃত্বের সন্ধানে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলসমর্থিত ও স্বতন্ত্র মিলিয়ে Read more

সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ
সাফারি পার্কে অনুপ্রবেশ, ১১ জন তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

গাজীপুর সাফারি পার্কে মধ্যরাতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।শনিবার (২৭ Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা Read more

হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর
হান্নান মাসউদের দ্বিতীয় বিয়ে এটি, জানালেন জাওয়াদ নির্ঝর

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে আংটি বদল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য Read more

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন