দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল লাখো মানুষ- ঠিক তখনই আবির্ভাব ঘটল এক অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্কটল্যান্ড সফরের ফাঁকে ফোনে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, দেন সরাসরি বার্তা ‘যুদ্ধ বন্ধ করুন, না হলে বাণিজ্য বন্ধ!’ খবর রয়টার্সহঠাৎ কূটনৈতিক চাপের পর বদলে যায় দৃশ্যপট। দু’পক্ষই সম্মত হয় তাৎক্ষণিক আলোচনায় বসতে, যুদ্ধবিরতির পথ খুঁজে পেতে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, পুরনো হিন্দু মন্দির ঘিরে টানাপোড়েন, নতুন করে উসকে ওঠা সংঘর্ষ সবকিছুর মাঝেও এখন যেন একটু আশার আলো।তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার (২৬ জুলাই) ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, দুই দেশের নেতারা তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে শান্তির পথে হাঁটতে সম্মত হয়েছেন।থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এক ফেসবুক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা নীতিগতভাবে যুদ্ধবিরতির পক্ষে, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে বাস্তব সদিচ্ছা দেখতে চাই।’ট্রাম্প বলেন, তিনি স্কটল্যান্ড সফরের সময়ই দুই নেতার সঙ্গে ফোনে কথা বলেন এবং সাফ জানিয়ে দেন, সীমান্ত সংঘর্ষ না থামলে যুক্তরাষ্ট্র কোনো বাণিজ্যচুক্তিতে যাবে না।ট্রাম্প আরও বলেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি ও শান্তি চায়। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। এখন তারা দ্রুত সাক্ষাৎ করে সমাধানে পৌঁছাতে চায়।কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ফুমথামের মধ্যে সাক্ষাৎ কবে ও কোথায় হবে, তা এখনও নিশ্চিত নয়। হোয়াইট হাউস, থাই ও কম্বোডিয়ান দূতাবাসের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।শনিবার সকালেও সংঘর্ষ হয়েছে থাইল্যান্ডের ত্রাট ও কম্বোডিয়ার পুরসাত প্রদেশে, যা আগের সংঘর্ষস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে। নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে।উভয় দেশই একে অপরকে আগ্রাসনের জন্য দায়ী করছে। থাইল্যান্ড বলছে, মে মাসে এক কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে। থাই সেনাবাহিনীর দাবি, সংঘর্ষে এখন পর্যন্ত তাদের ৭ সৈন্য ও ১৩ বেসামরিক নিহত হয়েছে। কম্বোডিয়া বলছে, তাদের প্রাণহানির সংখ্যা ১৩, যার মধ্যে ৫ জন সৈন্য।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংঘর্ষকে ‘অপ্রয়োজনীয় প্রাণহানি’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে থাইল্যান্ড অভিযোগ করেছে, তাদের ভূখণ্ডে নতুন করে স্থাপিত ল্যান্ড মাইনে সৈন্য আহত হয়েছে। কম্বোডিয়া এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, থাইল্যান্ড ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে।ট্রাম্প বলেছেন, আগস্ট ১ তারিখের মধ্যে তিনি পৃথক বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ করছেন। তার ভাষায়, ‘যুদ্ধবিরতির পরই আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী।’ তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এইভাবে বাণিজ্যকে চাপ হিসেবে ব্যবহার করা ট্রাম্পের জন্য রাজনৈতিক লাভ হলেও এতে আঞ্চলিক বিভ্রান্তি বাড়তে পারে।এদিকে আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজস্ব শান্তি প্রস্তাব দিয়েছেন, যা কম্বোডিয়া সমর্থন করলেও থাইল্যান্ড কেবল নীতিগতভাবে একমত।থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বহু পুরনো বিরোধ রয়েছে। এর মধ্যে ১১শ শতাব্দীর প্রেয়াহ ভিহেয়ার মন্দির নিয়ে দ্বন্দ্ব সর্বাধিক তীব্র। ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত মন্দিরটি কম্বোডিয়ার বলে রায় দিলেও, ২০০৮ সালে কম্বোডিয়া এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় তুলতে গেলে উত্তেজনা তুঙ্গে ওঠে এবং পরবর্তী সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে।কম্বোডিয়া সম্প্রতি আন্তর্জাতিক আদালতে এই সীমান্ত বিরোধ নিয়ে ফের আবেদন জানালেও থাইল্যান্ড সেই এখতিয়ার অস্বীকার করে দ্বিপাক্ষিক আলোচনার ওপর জোর দিচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে Read more

বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের Read more

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি প্রধান মহাসড়কের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ Read more

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করা Read more

অস্বাস্থ্যকর খাবার বিক্রি: টাঙ্গাইলের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড
অস্বাস্থ্যকর খাবার বিক্রি: টাঙ্গাইলের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বন্যা সুইটস এন্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং বাসি ও পচাঁ খাবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন