শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তার।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গাজ্যে অবস্থিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম সেশন শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তিৃতা দেবেন ট্রাম্প, আর ভারতের সরকারপ্রধান হিসেবে মোদি বক্তব্য দেবেন ২৬ সেপ্টেম্বর। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহনের দেড় মাস পর মার্চ মাসে ভারতের ওপর নির্ধারিত শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প, যা গত ৭ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর যুক্তরাষ্ট্র ও ইইউ রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বেঁধে দেওয়ার পর থেকে কম দামে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। এ ব্যাপারটি নিয়ে সম্প্রতি আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প। একাধিকবার তিনি অভিযোগ করেছেন, রুশ তেল তেল ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের জন্য অর্থ যোগাচ্ছে ভারত।এর পর গত ৬ আগস্ট ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্কের পরিমাণ বেড়ে পৌঁছায় ৫০ শতাংশে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যেসব খেলা দেখবেন

সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপনেপাল-ভুটানবিকেল ৩টা, টি স্পোর্টসবাংলাদেশ-শ্রীলঙ্কাসন্ধ্যা ৭টা, টি স্পোর্টসমেয়েদের ২য় Read more

শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট

আজকের দ্রুতগতির পৃথিবীতে শিশুরা ক্রমাগত শিখছে, তথ্য শোষণ করছে এবং এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যার জন্য তীক্ষ্ণ মনোযোগ এবং শক্তিশালী Read more

জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা
জাকসু নির্বাচন: হল সংসদে নির্বাচিত হলেন যারা

দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে Read more

প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা
প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা

প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ Read more

ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী
ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কিন্তু এখন Read more

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন