যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সম্পন্ন করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে। এতে বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন হলো টাইগার শার্ক মহড়া। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে চিকিৎসা প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার ও ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাটসহ বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি টাইগার শার্কে অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ। এসব কার্যক্রম ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত কৌশল গঠনে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডর ট্রেসি জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বেরও প্রতীক।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর)

পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া রয়েছে মেয়েদের বিগ ব্যাশ লিগ।ক্রিকেট৪র্থ টি–টোয়েন্টিনিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজসকাল ৬-১৫ Read more

শৈশব কি হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল দুনিয়ায়?
শৈশব কি হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল দুনিয়ায়?

আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন ও ইন্টারনেট শিশুদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এর সাথে সাথে দেখা দিয়েছে এক Read more

চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত Read more

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের শোক

মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার নিজের Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

‘শত্রু প্রতিবেশী’ পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিলো ভারত
‘শত্রু প্রতিবেশী’ পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিলো ভারত

নিজেদের ‘শত্রু প্রতিবেশী’ পাকিস্তানকে আন্তঃসীমান্ত বন্যার সতর্কবার্তা দিয়েছে ভারত। সোমবার নয়াদিল্লির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভারত-পাকিস্তানের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন