আলোচিত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাদে সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান ও ওমানের উপকূল ঘেঁষে থাকা এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এ এলাকায় উত্তেজনার কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারেরও ঊর্ধ্বে উঠেছে।আরাগচি জানান, প্রণালিটি ‘আমাদের শত্রুদের জাহাজ ও ট্যাঙ্কারের জন্য বন্ধ রাখা হয়েছে।’ তবে তিনি স্পষ্ট করেন, ‘প্রণালিটি সম্পূর্ণ বন্ধ নয়। এটি কেবল আমেরিকান ও ইসরায়েলি জাহাজ ও ট্যাঙ্কারের জন্য বন্ধ, অন্যদের জন্য নয়।’এদিকে রাশিয়া ও চীন ‘সামরিক সহযোগিতাসহ’ বিভিন্ন উপায়ে সহায়তা করছে বলেও জানিয়েছেন আব্বাস আরাগচি। শনিবার (১৪ মার্চ) এমএস নাউ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে রাশিয়া ও চীন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগেও আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ছিল এবং তা এখনও অব্যাহত রয়েছে। এর মধ্যে সামরিক সহযোগিতাও অন্তর্ভুক্ত। রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক ক্ষেত্রেও এই দেশগুলোর সঙ্গে আমাদের ভালো সহযোগিতার সম্পর্ক রয়েছে।’এর আগে শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়াসম্ভবত ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছে। তবে এই সহায়তার পক্ষে নিজেই যুক্তি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘আমরাও তো ইউক্রেনকে সাহায্য করছি’।গত এক দশকে যুক্তরাষ্ট্রের বিরোধিতার প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইরান নিজস্বভাবে তৈরি শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। এমনকি এ ধরনের ড্রোন উৎপাদনের জন্য রাশিয়ায় কারখানাও স্থাপন করা হয়েছে।এদিকে ২০২১ সালে চীনের সঙ্গে ২৫ বছরের একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে ইরান। যার মূল কেন্দ্র ছিল ইরানের সমৃদ্ধ তেলের মজুত চীনের কাছে বিক্রি করা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে Read more

মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ার উপজেলাস্থ মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) Read more

সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে কাম্পালা

বছরের বেশির ভাগ সময় দূষণের কারণে ঢাকার বায়ুমান থাকে অস্বাস্থ্যকর। তবে বর্ষার বৃষ্টিপাতে বাতাসে ধুলো ও দূষণ কমে যাওয়ায় বর্তমানে Read more

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ হারুন মিয়া (৪৯) গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব Read more

৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন