যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত এই বৈঠকে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (০৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ৩৫ শতাংশ শুল্ক আরোপে চিঠি দেওয়া হলেও, এটি আনুষ্ঠানিক কোনো চিঠি নয়। ৯ জুলাই বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সঙ্গে ইউএসটিআরের বৈঠক হওয়ার কথা রয়েছে।শুল্কের ব্যাপারে এবার ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত এই বৈঠকে শুল্ক আরোপের পরিমাণ কমে আসবে।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ যৌক্তিক নয়। এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনে পদক্ষেপ না নিলে বর্ধিত শুল্ক কার্যকর হবে বলে সতর্ক করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও এমন একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে চিঠিগুলো প্রকাশ করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোল্ট্রি খামার কি ধ্বংসের পথে!
পোল্ট্রি খামার কি ধ্বংসের পথে!

পোল্ট্রি খামার খামার কি ধ্বংসের পথে এই প্রশ্ন সব খামারিদের মুখে! বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে পোল্ট্রি খামারিদের দুর্চিন্তার শেষ নাই। খারামিদের Read more

কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল
কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল

সিরাজগঞ্জের কাজীপুরে ইছামতি নদীর উপর নির্মিত একটি সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ Read more

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী Read more

‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন