যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করবেন না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমনটাই জানান তিনি।আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সঙ্গে আলোচনা করা অসম্ভব।এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবেন না। এ সময়, তেহরানকে ‘বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক’ হিসাবেও উল্লেখ করেন তিনি।অপরদিকে, পশ্চিমা দেশগুলো তেহরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অনুমোদিত মাত্রার ৪০ গুণেরও বেশি ইউরেনিয়াম মজুত তৈরি করা। যদিও ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে চালানো হচ্ছে এই পারমাণবিক কার্যক্রম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়
মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লক করে ডাকাতির চেষ্টা, ধরা পড়লো গাড়ির ক্যামেরায়

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের তৎপরতা ধরা পড়েছে গাড়ির ড্যাশ Read more

আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা
আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা

কুপি বাতির নিভু-নিভু আলো। অন্ধকারে আধো-আধো ভেসে ওঠে দুই বৃদ্ধ মানুষের মুখ। রাস্তার পাশে পলিথিনে মোড়ানো জীর্ণ একটি ছোট্ট দোকানে Read more

পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা ফিরে পেলেন কানাডিয়ান নাগরিক
পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট-ভিসা ফিরে পেলেন কানাডিয়ান নাগরিক

বরিশাল ভ্রমণে আসা কানাডিয়ান দুই নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরি করে নিয়ে একটি চোরচক্র। পরে ‍চুরির ঘটনায় বরিশাল মেট্টোপলিটন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন