যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যদিও তার পরিচয় বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজ্যের ক্লে কাউন্টির ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি স্থানে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক পোস্টস্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ জানিয়েছে, মৃত্যুর ঘটনা ঘটেছে তিনটি ভিন্ন স্থানে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং আমাদের সম্প্রদায়ের জন্য আর কোনো হুমকি নেই।শেরিফ স্কটের ফেসবুক পোস্টে নিহতদের সংখ্যা সরাসরি উল্লেখ করা হয়নি। তিনি উল্লেখ করেছেন, আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল
জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে রাজশাহীর বাঘা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এক Read more

সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
সাংবাদিক টিপু’র মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে Read more

কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন Read more

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে।মঙ্গলবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন