এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে আটলান্টা ফায়ার। ফেসবুক পোস্টে দলটি লিখেছে, ‘বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগ মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ব্যাটে-বলে যিনি গেম-চেঞ্জার, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে নতুন মাত্রা যোগ করবে।’প্রসঙ্গত, গত বছরের আগস্টে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য সাকিব দেশে ফিরতে পারেননি। তবে দেশের ক্রিকেটে তিনি অনিয়মিত হলেও একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। খেলেছেন গ্লোবাল সুপার লিগেও (জিএসএল)। এ ছাড়া দুই মৌসুম পর ফিরেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেখানে খেলছেন অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে।ফেরার ম্যাচে অবশ্য সাকিব ভালো করতে পারেননি। ব্যাটিংয়ে ছয়ে নামা সাকিব ১৬ বলে করেন ১১ রান। পরে ১ ওভার বল করে দেন ৬ রান; পাননি উইকেট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!

আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি ও উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে ভুয়া নিয়োগ Read more

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার Read more

জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে Read more

মুন্সিগঞ্জে গ্রামঘেঁষে বালু তোলায় উত্তেজনা, দুই ড্রেজারে আগুন
মুন্সিগঞ্জে গ্রামঘেঁষে বালু তোলায় উত্তেজনা, দুই ড্রেজারে আগুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মেঘনা নদীতে তীর ঘেঁষে বালু উত্তোলনকালে গ্রামবাসী ধাওয়া দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী দু’টি ড্রেজারে আগুন Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

ইরানে বিক্ষোভে চাপের মুখে খামেনি প্রশাসন, সরকারি ভবনে আগুন
ইরানে বিক্ষোভে চাপের মুখে খামেনি প্রশাসন, সরকারি ভবনে আগুন

ইরানে চলমান বিক্ষোভ আরও জোরদার হয়েছে। টানা বিক্ষোভে চাপের মুখে পড়েছে খামেনি প্রশাসন। এর মধ্যেই, বিভিন্ন স্থানে সহিংসতার খবর দিচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন