মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের একদিন পরই এ ঘোষণা দেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি।তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর নতুন এ শুল্ক আরোপিত হবে। তবে, এর আওতায় পড়বে না গাড়ির যন্ত্রাংশ; বাদ যাচ্ছে মেক্সিকোও।আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয়, এমন ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত গাড়ির ওপর চাপানো হবে শুল্ক। বজায় থাকবে ওয়াশিংটনের ওপর আরোপিত পূর্ববর্তী শুল্ক।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্কারোপ করেছে, ঠিক একই পদ্ধতিতে আমরা তাদের থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি। আমদানিকৃত যন্ত্রাংশের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এই শুল্কারোপের শেষ দেখতে লড়াই চালিয়ে যাবো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে পাবিপ্রবিতে মানববন্ধন
বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে পাবিপ্রবিতে মানববন্ধন

বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি বৈষম্য বন্ধ ও তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন Read more

হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার
হাতিয়ায় আ’লীগ নেতাকে বাড়িতে লুকিয়ে রাখায় তাঁতী দল নেতা বহিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক তাঁতী দল নেতার বাড়িতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আত্মগোপনে রেখে আশ্রয় Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’
পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ছয় বছর বয়সী সৌরভ নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৬ জুন) বিকালে Read more

সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এই মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন