মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই হুমকি দেন।উরসুলা বলেন, যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।ইইউ’র নির্বাহী শাখার প্রধান ভন ডের লেইন এক বিবৃতিতে বলেন, ইইউ ১ আগস্টের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। বিশ্বের খুব কম অর্থনীতিই ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ততা এবং ন্যায্য বাণিজ্য অনুশীলনের সাথে মেলে।যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণসহ, ইইউ’র স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গুরুত্ব পেয়েছে, অক্টোবর মাস জুড়ে নিরাপত্তার শংকা, জাতিসংঘের উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টার Read more

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ ফের জেরা Read more

মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন
মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি ইরান: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের সময় ইরান মস্কোর কাছে সামরিক সহায়তা চায়নি। মস্কো এবং তেহরানের মধ্যে কৌশলগত Read more

গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা Read more

ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়
ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনের অডি ফিল্ডে ৫-০ Read more

কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন