যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা পরিশোধ করা হবে। যুক্তরাজ্যের এমপি ও সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘিরে চলমান দুর্নীতির অনুসন্ধান শুরুর পর সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি কর্তৃপক্ষ সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থপাচারের অভিযোগ এনেছে। প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে ৩০০টিরও বেশি ফ্ল্যাট ও বাড়ি তার নামে রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি।যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশ সরকারের অনুরোধে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি জব্দ করে। এর মধ্যে রয়েছে উত্তর লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১ কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া এলাকায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে।যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনাপ্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের প্রশাসকেরা সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সংখ্যক সম্পত্তি বিক্রির দায়িত্ব পেয়েছে, যার বেশিরভাগই লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন শহরে থাকা আবাসিক ভবন। এসব বিক্রির অর্থ দিয়ে ঋণ শোধ করা হবে। ঋণদাতাদের মধ্যে আছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক রয়েছে। এছাড়াও বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে ৩৫০ মিলিয়ন ডলার আদায়ের চেষ্টা করছে।বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর সাইফুজ্জামান চৌধুরীসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে দুর্নীতি কেলেঙ্কারির চাপের মুখে টিউলিপ সিদ্দিক ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।এই সপ্তাহে ঢাকায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার খালা শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধভাবে একটি জমি পেয়েছিলেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। বৈধ উপায়ে অর্থ এনেই তিনি বিদেশে সম্পত্তি কিনেছেন।টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি বাংলাদেশে এই মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন না, কারণ এখনো জানেন না তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী। গত সপ্তাহে বাংলাদেশের দুটি আদালত শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকসহ ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে আছেন।এবি  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণঅধিকার পরিষদ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল হকের ভাইসহ Read more

ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে
ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখবেন যেভাবে

বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। Read more

নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে
নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে

নওগাঁর বদলগাছীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে Read more

৪৪তম বিসিএসে সুপারিশ পেয়েছেন ৬ কুবিয়ান
৪৪তম বিসিএসে সুপারিশ পেয়েছেন ৬ কুবিয়ান

সম্প্রতি ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৯০ জন। এবার কুমিল্লা Read more

আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন
আ. লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ Read more

মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন