রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের বন্ধু সজীব জানান, ফারুক পেশায় একজন টাইলসের মিস্ত্রি। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়া নগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে ফারুককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।তিনি আরও জানান, নিহত ফারুক গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন। তিনি পেশায় টাইলস মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে প্রকাশিত খবরে ভুল ও মুক্তিযুদ্ধ উপদেষ্টার ব্যাখ্যা, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে Read more

নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার Read more

বেনাপোলে বিএনপির কর্মীকে গলা কেটে হত্যা
বেনাপোলে বিএনপির কর্মীকে গলা কেটে হত্যা

যশোরের বেনাপোলে বিএনপির এক ওয়ার্ড কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর রাতে পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার Read more

কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি
কালিয়ার সেই কৃষি অফিসারকে বদলি

ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে Read more

গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার সহকারী শিক্ষক (নূরানী বিভাগ)কে আটক করে জেল হাজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন