যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মহিলা সার্জারী ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আয়েশা যশোর শহরের আশ্রম রোডের বাবর আলীর স্ত্রী। বাবর আলী জানান, তার স্ত্রী আয়েশা পেটে ও বুকে ব্যথায় আক্রান্ত হলে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে ভর্তি করে মহিলা সার্জারী ওয়ার্ডে পাঠিয়ে দেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তারের ভুল চিকিৎসায় তার স্ত্রী আয়েশা মারা যান। এতে তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। ওয়ার্ডে দায়িত্বরত সেবিকারা জানান, মৃত রোগীর স্বজনদের হট্টগোল ও মারমুখি আচরণে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ফোর্স নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। মৃত রোগীর স্বজনদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশিদ টুলু জানান, ইন্টার্নের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা হট্টগোল করেছে বলে শুনেছেন। তবে এখনো মৃতের স্বজনরা কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ
এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, এটি ঐতিহাসিক Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান
মধ্যপ্রাচ্যে দেখা গেছে রজবের চাঁদ, দুই মাস পর রমজান

মধ্যপ্রাচ্যে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কারণ Read more

সোমালিয়ায় সেনা ক্যাম্পে বোমা হামলা, নিহত ১৩
সোমালিয়ায় সেনা ক্যাম্পে বোমা হামলা, নিহত ১৩

সোমালিয়ার মোগাদিসুতে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।রোববার (১৮ মে) দামানিয়ো সেনাঘাঁটির প্রাঙ্গণে এ Read more

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তিন নেতা গ্রেপ্তার
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তিন নেতা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা Read more

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ব। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন