যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ২০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার ও এক কেজি ৪৫ গ্রাম ওজনের একটি আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক শেখ অলিউল্লা (৫৫) সাতক্ষীরা জেলার সদর থানার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহ এর ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল যশোরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে শেখ অলিউল্লা নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় এক কেজি ২০ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বার, এক কেজি ৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে আসছিল। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৮৩ লাখ দুই হাজার ৩৪১ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজারের মোট মূল্য এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১  টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকের জন্য বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিল বিএনপি

চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া ও স্থানীয় বাজারে চাঁদাবাজির ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে Read more

আশুলিয়ায় পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
আশুলিয়ায় পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

গার্মেন্টস কর্মী রোকসানা কে গলা কেটে ও আগুন দিয়ে হত্যাকান্ডের মূলহোতা আসামি মো: সোহাগ(২৬)'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সাভার।র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, Read more

ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, Read more

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প
নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০
মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন Read more

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

তাইওয়ানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী তাইপেতে কিছু ভবন কেঁপে উঠে ভূমিকম্পের প্রভাবে। সোমবার (০৫ মে) এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন