যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের সিদ্দিক ফিলিং স্টেশন এলাকায় যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মহিবুর রহমান ওরফে রিমন (৩১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে সোমবার (১৩ অক্টোবর) কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ অক্টোবর) রাতে একটি টিম মনোহরপুরের সিদ্দিক ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। পরে সোহাগ পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। এসময় মহিবুর রহমান ওরফে রিমনের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বাদী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’
বাজারে না উঠেই হিট ‘কালো মানিক’

চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদে পশু বিক্রির হাট জমে ওঠার আগেই আলোচনায় চলে এসেছে এক ষাঁড়। নাম তার ‘কালো মানিক’। অথচ Read more

আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব: ধর্ম উপদেষ্টা
আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, 'অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন থানা-পুলিশ ছিল না। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিকের Read more

মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে
মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে

বিগত ১৫ বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা মানুষের অধিকার হরণ করেছে। এর জন্য দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে। তাহলে জনগণের আস্থা Read more

২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা
নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা

বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন