যশোরের অভয়নগরে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ফারাজিপাড়া বিলের ধান ক্ষেতের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের নাম লিমন হোসেন (২৫)। তিনি নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের কাশেম শেখের ছেলে।স্বজনরা জানান, লিমন হোসেন ৪/৫ বছর ধরে স্থানীয় জিল্লুর রহমানের দোকানে অটো ভ্যানে করে বস্তা বহনের কাজ করতেন। সোমবার বাড়ি থেকে বের হয়ে গভীর রাত পর্যন্ত আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। মোবাইল নম্বরও বন্ধ ছিল। মঙ্গলবার সকালে জানতে পারি ফারাজিপাড়ার রাস্তার পাশে বিলে লিমনের লাশ পড়ে আছে। স্বজনদের দাবি, দুর্বৃত্তরা লিমনকে হত্যা করে বিলের ধান ক্ষেতের পাশে মরদেহ ফেলে রেখে গেছে। ৪ ভাইয়ের মধ্যে লিমন বড় ছিলেন।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, অটো ভ্যান চালক লিমনের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় Read more

টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)

বাংলাদেশ–নেদারল্যান্ডস টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি: ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–নেদারল্যান্ডসসন্ধ্যা ৬টা, Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, বিতর্কিত সেই ওসি ক্লোজড
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, বিতর্কিত সেই ওসি ক্লোজড

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা এক মামলার প্রধান আসামি হয়েও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন Read more

নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম Read more

বিরামপুরে গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষ, ১২ সদস্য প্রত্যাহার
বিরামপুরে গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষ, ১২ সদস্য প্রত্যাহার

দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তের জোলাপাড়া গ্রামে হাঁসের খামার থেকে ফেরা নিয়ে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। Read more

দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা

বিজয় দিবসকে সামনে রেখে যশোরের গদখালীর ফুল চাষিরা মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন। চাহিদা বাড়ায় তারা আসন্ন ইংরেজি নববর্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন