এমবিবিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন এইচ এস এম আব্দুর রব। যশোর শহরের লালদিঘি পাড়ায় ‘পাইলস কিউর সেন্টার’ খুলে বছরের পর বছর রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডা. আব্দুর রবকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এইচ এস এম আব্দুর রব দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অবৈধভাবে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন।বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুর রবকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার। এ সময় যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর মেডিকেল কলেজের কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. মাহমুদুল হাসান পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই Read more

অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের
অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের পর অবসরের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ফুল-ব্যাক জর্দি আলবা। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুম Read more

গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার
গলাচিপায় শুল্ক ফাঁকি ও নকল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে উত্তপ্ত বিতর্ক

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে সোমবার (২১ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি এলাকায় এক কর্মসূচি পালন করেছেন। যার মধ্যে Read more

মা-বাবা জানতেন না পাইলট তৌকির মারা গেছেন
মা-বাবা জানতেন না পাইলট তৌকির মারা গেছেন

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সদস্যরা রাজশাহী থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।সোমবার (২১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন