যশোরে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (৩১ ডিসেম্বর) পর পর দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় যশোরে। শুক্রবারের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীতে মানুষ কাহিল হয়ে পড়েছেন। হিমেল বাতাস কুয়াশায় বিপর্যস্ত মানুষ।  যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার যশোর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। এর আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ছিলো ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে দেখা গেছে, কনকনে শীতের কারণে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন চরম বিপাকে পড়েছেন। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের সঙ্গে কুয়াশা আচ্ছাদিত থাকে। ফলে সড়ক-মহাসড়কে হেডলাইট জালিয়ে অল্প গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা উপার্জনের সন্ধানে যেতে পারছেন না। তারপরও অনেকেই বাঁধ্য হয়ে কাজের উদ্দেশ্যে ছুটছেন। হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতে মানুষ জবুথবু। কনকনে ঠান্ডায় মানুষের হাত পা অবশ হয়ে যাচ্ছে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, শীতের প্রকোপের সাথেই বেশির ভাগ শিশুরা সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। শীতজনিত রোগ বাদ পড়ছে না বয়স্ক মানুষেরাও।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি

কিশোরগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকালে Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন
মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন

মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা Read more

বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতারের বেড়া রাখব না, বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়
বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতারের বেড়া রাখব না, বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়

আগামী বিধানসভা নির্বাচনে আমরা জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে ফেলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন