যশোরের রেলগেটপাড়ার কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।বৃহস্পতিবার (১২ জুন) বিকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই রাজা। পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত পিতা-মাতার ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি—সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে।২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যা—সবখানেই তার নাম উঠে আসে। বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, যশোরের কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ২৬ জনকে Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড
নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা Read more

মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক
মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক Read more

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ
শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন