যশোরের শার্শায় দুই সন্তানের জননী গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরদিন অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে গ্রাম্য সালিস বসিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে স্থানীয় মাতব্বররা। এ ধরনের অপরাধের বিচার গ্রাম্য সালিসে করায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলা উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আমজেদ আলী (৪৮), আক্তারের ছেলে আব্দুল্লাহ (১৮) ও টুকুর ঘর জামাই সিরাজ (৪৮) পলাতক রয়েছে। গৃহবধু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, গৃহবধুর স্বামী খুলনায় থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিবেশী আক্তারের ছেলে আব্দুল্লাহ প্রায় সময় ওই গৃহবধুকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার (১ মে) গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এ সময় বাড়িতে গৃহবধূকে একা পেয়ে ওই গ্রামের আব্দুল্লাহ আমজেদ ও সিরাজকে সাথে নিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়।এ ঘটনার পর এলাকায় জানাজানি হলে নড়েচড়ে বসেন স্থানীয় মাতব্বররা। গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বসানো হয়। সালিশে কাশিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আদুল হোসেন, আব্দুল আহাদ ও আকবার আলী নেতৃত্ব দেন। সালিশের একপর্যায়ে অপরাধ প্রমাণিত হওয়ার কারণে তাদেরকে বেদমভাবে মারপিট করা হয় এবং ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন মাতব্বররা।কাশিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আদুল হোসেন জানান, ঘটনাটি শুনে এলাকাবাসীর অনুরোধে সালিশি বৈঠকে বসা হয়েছে। তবে ৩ লাখ টাকা জরিমানা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভিকটিম গৃহবধূকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার জিজ্ঞাসাবাদে ঘটনা সত্যতা পাওয়া গেছে। মামলা করার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প Read more

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে খেলনা গাড়ি চালিয়ে পুকুরের পানিতে পড়ে মো. ওমর ফারুক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম

দখলদার ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) টার্কিশ এয়ারলাইন্স (টিকে ৬৯২১) এর একটি Read more

সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির
সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’-গুজবের নিন্দা বিজিবির

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামের বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার Read more

চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি
চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা নদীতে পড়ে যাওয়া দেড় বছরের শিশু খাদিজা আক্তারের কোনো সন্ধান মেলেনি।রবিবার (২ নভেম্বর) দুপুর Read more

শেরপুরে চাহিদার বেশি কোরবানীযোগ্য পশু প্রস্তুত রয়েছে
শেরপুরে চাহিদার বেশি কোরবানীযোগ্য পশু প্রস্তুত রয়েছে

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামারিরা ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের কাছে কোরবানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন