দেশের মৎস্য ভাতকে এগিয়ে নিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডক্টর এ.এস.এম. কিবরিয়া। এসময় তিনি আরও বলেন, দেশে প্রতিবছর প্রায় ১২০০ জন করে ফিশারিজে গ্রাজুয়েট শিক্ষার্থী বের হচ্ছে। সে হিসেবে তাদের চাকরির সুযোগ তুলনামূলক কম। শুধু চাকরি নিশ্চিত করাই নয় বরং দেশের মৎস্যখাতকে এগিয়ে নিতে হলেও এই অর্গানোগ্রাম বাস্তবায়ন জরুরী। সরকারের প্রতি আহ্বান জানাই দ্রুত এ অর্গানোগ্রাম বাস্তবায়ন করুন।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মথস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ২০১৫ সালে “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” হিসেবে ৩৯৫টি নতুন পদ সৃষ্টি ও অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবনা উত্থাপন করলেও বিগত দশ বছরেও এর বাস্তবায়ন হয়নি। ২০১৫ সালের এপ্রিলে তৎকালীন উপ-সচিব সফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রস্তাবনায় ৩৯৫টি নতুন পদসহ সর্বমোট ৬৩৭টি স্থায়ী পদের কথা বলা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের সম্মতি গ্রহণ করা হয়েছিলো এবং পদগুলোর বেতন স্কেল অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারণ করার কথা বলা হয়। একই সাথে যাবতীয় ব্যয়ভার মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট খাত হতে মিটানো জন্য বলা হয়।এছাড়াও শর্ত হিসেবে বিসিএস (মৎস্য) কম্পোজিশন ও ক্যাডার রুলসে প্রয়োজনীয় সংশোধনী আনা, যে সকল পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত নেই, সে সকল পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা এবং সৃজিত পদসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ধাপে ধাপে ৩ বছরে নিয়োগের কার্যক্রম গ্রহণ করতে বলা হয়। কিন্তু প্রস্তাবনার পরও বিগত ১০ বছরেও এর বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ২০১৫ সালের পর দশ বছর পেরিয়ে গেলেও কোন প্রস্তাবনা বাস্তবায়ন করা হয়নি। এটা আমাদের সাথে একপ্রকার বৈষম্য। মৎস্য খাতকে এগিয়ে নিতে হলে নতুন সৃষ্টি করা পদে দ্রুত নিয়োগ এবং প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের কোন বিকল্প নেই।মানববন্ধন শেষে ফিশারিজ শিক্ষার প্রতি অবহেলা বন্ধ করে ন্যায্যতা নিশ্চিত করাসহ তিনদফা দাবি জানান শিক্ষার্থীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার Read more

মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হবে খালেদা জিয়ার জন্মদিন
মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হবে খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে মিলাদ ও Read more

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।রোববার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের Read more

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরের শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

রাজবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
রাজবাড়ীতে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় স্বামী শহীদ মন্ডল হত্যা মামলায় স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন