গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রবিবার রাত সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি।নিহত নারীর নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)। তিনি মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ায়। তার বাবা মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলু।নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে জ্যোতি গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে রোববার রাত দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে রাতেই অভিযান স্থগিত করা হয়। পরে সোমবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। গাজীপুর সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনও যোগ দেয় এই অভিযানে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনলাইন ও খোলা ঢাকনাগুলো পর্যবেক্ষণ করে উদ্ধারকর্মীরা। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে ডুবুরি দল তল্লাশি চালায়। সন্ধ্যায় অভিযান স্থগিত করলেও মঙ্গলবার সকালে ফের শুরু করা অভিযানে কচুরিপানার নিচে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে ৯০০ ইসরায়েলি
আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে পড়েছে  ৯০০ ইসরায়েলি

জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় প্রায় ৯০০ ইসরায়েলি ঢুকে পড়েছে। জেরুজালেম গভর্নরেটের হিসাবে, এই সংখ্যাটি একদিনে কম্পাউন্ডে প্রবেশ Read more

ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা
ঈদ সামনে রেখে আখাউড়া বন্দর দিয়ে এলো ১২৬৭ বস্তা ভারতীয় জিরা

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করা হচ্ছে। রবিবার (২৫ মে) দুপুর থেকে Read more

ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি
ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন