শহর অঞ্চলের চেয়ে গ্রাম পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেশি। গ্রামের ৯৮ দশমিক ৩ শতাংশ খানা বা পরিবারে এক বা একাধিক মোবাইল ফোন আছে। এ হার শহরে ৯৭ দশমিক ৭ শতাংশ। ব্যক্তি পর্যায়েও গ্রামে মোবাইল ফোন ব্যবহার বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ব্যক্তি এবং খানা পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার জরিপ ২০২৪-২৫ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থার ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।কেন শহরের চেয়ে গ্রামে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেশি– এ বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সমকালকে বলেন, ‘বিবিএস সাধারণত তথ্যউপাত্ত সংগ্রহ করে তা পরিবেশন করে থাকে। সেভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই বিবিএসের।’ বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু সমকালকে বলেন, ‘গ্রামের মানুষের মধ্যে মোবাইল কেনার আর্থিক সক্ষমতা বেড়েছে। যোগাযোগের ক্ষেত্রেও মোবাইল ফোন এখন একটা অপরিহার্য মাধ্যম। এ কারণে মোবাইল ফোনের ব্যবসাটা বেশ বাড়ছে। শহরের চেয়ে গ্রামে মোবাইল ফোন বেশি ব্যবহার হওয়ার একটা বড় কারণ হচ্ছে প্রবাসীদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা। এ কারণে গত কয়েক বছরে গ্রামে মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে।’ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্যপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার সম্পর্কে ধারণা পেতে জরিপটি পরিচালনা করা হয়। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (সিএপিআই) পদ্ধতিতে দেশের ৬১ হাজার ৬৩২টি খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে পাঁচ বছর থেকে বেশি বয়সের মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে।তথ্যপ্রযুক্তি বলতে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ফিক্সড ফোন, রেডিও, টেলিভিশন ও বিদ্যুতের ব্যবহারকে বোঝানো হয়েছে। এতে দেখা যায়, ইন্টারনেটের ব্যবহার বাড়ছে দেশে। আগের অর্থবছরে গত ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ১৩ শতাংশ। গত অর্থবছর দেশের ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করেছে, যা আগের অর্থবছর ছিল ৪৩ দশমিক ৬ শতাংশ।প্রতিবেদনে দেখা যায়, স্মার্টফোনের ব্যবহার গ্রামের চেয়ে শহরে বেশি। শহরের ৮১ দশমিক ৬ শতাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। গ্রামীণ পর্যায়ে এ হার ৭১ দশমিক ৮ শতাংশ। তবে কম্পিউটারের ব্যবহার গ্রামে অনেক কম। গ্রামে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ পরিবারে কম্পিউটার আছে। শহরে এটি ২১ দশমিক ৯ শতাংশ। ইন্টারনেটের ব্যবহার আছে গ্রামের ৫৬ দশমিক ৪ শতাংশ পরিবারে। শহরে এ হার ৬৫ দশমিক ৪ শতাংশ।কম্পিউটারের ব্যবহার এখনও যথেষ্ট কম। গত অর্থবছর দেশের ৯ দশমিক ২ শতাংশ পরিবারে এর ব্যবহার ছিল। আগের অর্থবছরে যা ছিল ৮ দশমিক ৯ শতাংশ। তবে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। গত অর্থবছর দেশের ৭২ দশমিক ৮ শতাংশ পরিবার স্মার্টফোন ব্যবহার করেছে, যা আগের অর্থবছরে ছিল ৬৩ দশমিক ৩ শতাংশ। মোবাইল ফোনের ব্যবহার ছিল ৯৮ দশমিক ৮ শতাংশ পরিবারে। আগের অর্থবছর এ হার ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। তবে ফিক্সড ফোনের ব্যবহার কমে দশমিক ৮ শতাংশে নেমেছে।জরিপে প্রতিবেদনে দেখা যায়, পরিবারের বাইরে ব্যক্তি পর্যায়েও আইসিটির ব্যবহার বাড়ছে। ৯ শতাংশ ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে। মোবাইল ফোনের মালিকানা আছে ৬৪ দশমিক ৮ শতাংশ ব্যক্তির। নিজস্ব মালিকানা না থাকলেও মোবাইল ফোন ব্যবহার করে ৮৮ দশমিক ২ শতাংশ ব্যক্তি। ব্যক্তি পর্যায়ে ৪৮ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে।তথ্যপ্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে দেখা যায়, কর্মসংস্থান বা অন্যান্য সামাজিক সূচকের মতো মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নারীরা খুব বেশি পিছিয়ে নেই। দেশের ৮৮ দশমিক ২ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এর মধ্যে নারী ৮৬ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৯০ দশমিক ৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহার করে ৪৪ দশমিক ৪ শতাংশ নারী। এ হার পুরুষের ক্ষেত্রে ৫২ দশমিক ৯ শতাংশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভক্তদের কাছে দোয়া চাইলেন শাবনূর
ভক্তদের কাছে দোয়া চাইলেন শাবনূর

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। হঠাৎ পায়ে আঘাত পেয়ে এখন চলাফেরায় তাকে ভর করতে Read more

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

দেশের রাজনীতিতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। আজ রবিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে তানিয়া ওরফে বুলু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় মোবাইল Read more

নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেনীর ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমন (২০) কে গ্রেফতার Read more

বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল
বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল

গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সম্মেলনের উদ্বোধনী দিনে গুরুত্ব পায় গাজা-ইসরায়েল যুদ্ধ।এ যুদ্ধ নিয়ে কথা Read more

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন

বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন