যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য।ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, ‘এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।এদিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন।প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি।ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।সন্ধ্যার দিকে হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।হাদির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমাণ স্বজনদের চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের প্রথম ধাপ শেষ হয়েছে। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেওয়া হবে।হাদিকে প্রয়োজনে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।খবর বিবিসি বাংলার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের
সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান নিশ্চিত করেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তনের কারণে সেই Read more

নিজের তারকাখ্যাতি ভুলে যেতে চান ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী!
নিজের তারকাখ্যাতি ভুলে যেতে চান ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী!

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মেয়ের পড়াশোনা ও অসুস্থ মায়ের সেবায় মনোযোগী হয়ে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

মির্জাপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার, মামলা দায়ের
মির্জাপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার, মামলা দায়ের

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের শিকার হয়েছেন। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ অক্টোবর) শিশুটির Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন