বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির মধ্যে ছিল- বন্দরে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন, নৌযানসমূহ জাতীয় পতাকা দিয়ে সজ্জিতকরণ, বন্দরের জাহাজসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, মোংলা বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।এছাড়া, সকাল সাড়ে ৯টায় কর্তৃপক্ষের সভা কক্ষে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, সকল বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মবক’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএর নেতৃবৃন্দ।সবশেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনাসহ জাতির শান্তি ও বন্দরের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ ৬ জন আটক
কাশিমপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ ৬ জন আটক

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিল হান্টের তিনজন ও নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক Read more

একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

উলিপুরে মসজিদের রেলিং ভেঙে নিচে পড়ে মুসল্লির মৃত্যু
উলিপুরে মসজিদের রেলিং ভেঙে নিচে পড়ে মুসল্লির মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার Read more

অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট Read more

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন