মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধারসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গত শনিবার (২০ ডিসেম্বর) সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছা. লিমা খাতুন (১৮) নামের এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।পরবর্তীতে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বানিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সাগর মোল্লা (২৫) নামের অপহরণকারী তাদের অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয় এবং ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ডের নজরে এলে কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অভিযানে অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করা হয়।তিনি আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা ডাকু আটক
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা ডাকু আটক

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক Read more

সোবোসলাই ঝলকে আর্সেনালকে হারাল লিভারপুল, সিটির দুঃস্বপ্ন চলছেই
সোবোসলাই ঝলকে আর্সেনালকে হারাল লিভারপুল, সিটির দুঃস্বপ্ন চলছেই

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টে ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর এতেই টেবিলের শীর্ষস্থানে উঠেছে গত বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাইটনের Read more

চাটমোহরে মাইক্রোবাস চাপায় যুবক নিহত
চাটমোহরে মাইক্রোবাস চাপায় যুবক নিহত

পাবনার চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জুন) ভোর ৬টার দিকে Read more

উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দী এলাকায় Read more

বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!
বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!

রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি Read more

মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ
মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রথমবারের মতো এ বছর ১৫ এপ্রিল (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন