লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। ২-২ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াই ম্যাচ। যেখানে ৫-৪ গোলের জয় পায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। তবে ম্যাচ জিতলেও বড় দুঃসংবাদ পেয়েছে মায়ামি। এদিন ম্যাচের ১১তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়নে দলের অধিনায়ক লিওনেল মেসি। এবারের লিগস কাপে মায়ামির এটি ছিল দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ বাকি থাকলেও সেই ম্যাচে মেসিকে আদৌ দেখা যাবে কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।মেসির চোট কতটা গুরুতর তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ইন্টার মায়ামি। তবে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।ম্যাচের সময় দুই নেকাক্সা ডিফেন্ডারের ট্যাকলের শিকার হন মেসি। সঙ্গে সঙ্গে ডান পা চেপে ধরে ব্যথা অনুভব করেন। তবে মাঠের বাইরে যাওয়ার সময় তার স্ট্রেচার লাগেনি। নিজের পায়ে হেঁটেই ড্রেসিংরুমে ফেরেন মেসি। এটিই আপাতত একমাত্র স্বস্তির খবর।দ্য সকার বিজনেস জানিয়েছে, মেসিকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। যদি তাই হয়, তাহলে শুধু লিগস কাপ নয়, আগস্টে এমএলএসের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে মেসিকে নাও পেতে পারে মায়ামি। আগামী ৬ আগস্ট লিগস কাপের পুমাস উনামের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।  এরপর ১০ আগস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে দিয়ে শুরু হবে তাদের এমএলএস মিশন। ১৬ আগস্ট তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি। আগস্টে ডিসি ইউনাইটেড ও শিকাগো ফায়ারের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে মায়ামির।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আজ নেমে এসেছে শোকের ছায়া। লাশবাহী গাড়ি গ্রামের প্রবেশমুখে ঢুকতেই হুহু করে কেঁদে ওঠে চারপাশ।মায়ের Read more

পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ জন সন্ত্রাসী এবং Read more

দুই পক্ষের সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের
দুই পক্ষের সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ছেলেকে বাঁচাতে গিয়ে মমতাজ বেগম নামের (৬০) এক নারীর মৃত্যু Read more

সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী
সেলফি বাসের ধাক্কায় প্রাণ হারালেন গণস্বাস্থ্যের নিরাপত্তাকর্মী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি বাসের ধাক্কায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী শামসু মোল্লা (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন