আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলি ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বড় দুই ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইনজুরির কারণে ওই দুই ম্যাচের দলে ছিলেন না মেসি। দুই ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা।মেসি ছাড়াও আর্জেন্টিনার দলে ফিরেছেন ম্যানইউ ফরোয়ার্ড অ্যালেজান্দ্রো গার্নাচো ও রেসিং স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো। দলে আছেন কোমায় খেলা মিডফিল্ডার নিকো পাজ। এছাড়া হুয়ান ফয়েথ, নিকোলাস ডমিঙ্গুয়েজ ও ভ্যালেন্টিন কাস্তেলানোস আর্জেন্টিনা দলের উল্লেখযোগ্য সংযোজন।আর্জেন্টিনার দল: গোলরক্ষক: এমি মাটিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ানো রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দে মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।মিডফিল্ডার: ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ ((নটিংহাম ফরেস্ট), এক্সিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।  এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী
ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী Read more

ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) Read more

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া
ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর Read more

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে Read more

আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে Read more

মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন