কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. সুজন প্রধান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাতে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করলে শুক্রবার (২ মে) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুজন প্রধান দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নৈয়াইর গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে মেয়েটির মা হালিমা বেগম খালার বাড়িতে গেলে সেই সুযোগে মেয়েটিকে পাশের এক ভাড়াটিয়ার ঘরে নিয়ে গিয়ে খাটের ওপর জোর করে ধর্ষণ করেন বাবা সুজন প্রধান। এ সময় তিনি মেয়েটির মুখ চেপে ধরেছিলেন। ঘটনার পর মেয়েটি মাকে ও আত্মীয়দের জানালেও তাঁরা বিষয়টি এড়িয়ে যান এবং কোনো পদক্ষেপ নেননি। পরিস্থিতির মুখে মেয়েটি সাহস করে নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নৈয়াইর গ্রাম থেকে সুজন প্রধানকে গ্রেপ্তার করে। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন।দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। শুক্রবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ সামছুল আলম বলেন, ‘মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন
জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন

জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা Read more

বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল Read more

খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস খাদে পড়ে আহত ৫
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস খাদে পড়ে আহত ৫

খাগড়াছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে ৫ জন Read more

স্টেডিয়ামে নজর কাড়লেন ‘দম’ এর পুরো টিম
স্টেডিয়ামে নজর কাড়লেন ‘দম’ এর পুরো টিম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন