খাবারের মধ্যে এনজাইমের ক্রিয়া, জীবাণুর বৃদ্ধি, পোকামাকড়ের আক্রমণ, আলো, অক্সিজেন, তাপমাত্রা, শুষ্কতা এমনকি কাটা, ফাটা, ও থ্যাঁতলানো ইত্যাদি কারণে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত প্রায় সব খাদ্যবস্তুই পচনশীল এবং প্রতিটি খাবারের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। তবে প্রকৃতিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলোর গুণগত মান বছরের পর বছর অপরিবর্তিত থাকে এবং এগুলো কখনোই নষ্ট হয় না। এমন কিছু খাবার রয়েছে, যেগুলোর মেয়াদ কখনোই শেষ হয় না। এমনকি পুষ্টিগুণেরও হেরফের হয় না। সেই খাবার বছরের পর বছর ধরে আপনি খেতে পারেন। কী সেসব খাবার।তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি জাদুকরী খাবার সম্পর্কে যেগুলোর সঠিক সংরক্ষণে মেলে আজীবন মেয়াদ। মধু: মধুর কোনো এক্সপায়ারি ডেট নেই। বছরের যেকোনো সময়ে, যেকোনো খাবারের সঙ্গে খেতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যে, মধু যেন খাঁটি হয়। তার মধ্যে যেন পানি বা অন্য কোনো খাবারের টুকরা না থাকে। এ কারণে মধু ব্যবহারের সময় সর্বদা শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করা জরুরি।লবণ: লবণ ছাড়া কোনো খাবারেরই স্বাদ পাওয়া যায় না। আর লবণের কখনোই মেয়াদ শেষ হয় না। সাধারণ লবণ হোক বা হিমালয়ান পিংক সল্ট, যেকোনো লবণ বছরের পর বছর ধরে খেতে পারেন। তবে লবণ সব সময়ে এয়ার টাইট কৌটাতে রাখবেন। তা না হলে লবণ গলে পানি হয়ে যেতে পারে। কফি: ৩ বছর আগে কেনা কফি এখনো খেতে পারেন। কিন্তু কফিতে প্রিজারভেটিভ বা রাসায়নিক মেশানো থাকলে চলবে না। পাশাপাশি কফি রাখতে হবে এয়ার টাইট কৌটাতে। সাধারণত এক্সপায়ারি ডেট পার হওয়ার পরেও কফি খাওয়া যায়। তবে সেটা ভালো মানের কফি হওয়া চাই। যদি প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে, তখন সেই কফি এড়িয়ে চলাই ভালো।ডাল: যেকোনো ধরনের ডাল বা কলাই আপনি বছরের পর মজুত করে রাখতে পারেন। প্রয়োজনে তাতে শুকনা নিমপাতা দিয়েও রাখতে পারেন। এতে পোকা ধরার আশঙ্কাও কমে যাবে। ডালের কোনোদিন মেয়াদ শেষ হয় না।চিনি: লবণের মতো চিনিরও মেয়াদ শেষ হওয়ার নয়। চিনিতে চট করে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে না। কিন্তু চিনি সংরক্ষণ করতে হবে ঠিক করে। চিনির মধ্যে যদি পিঁপড়ার আনাগোনা বাড়ে, কিংবা চিনি যদি গলতে শুরু করে, তখন সেটা আর খাওয়ার যোগ্য থাকে না। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১০ জানুয়ারি) বিজিবির Read more

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর Read more

আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য
আগামী ছয় মাস পর মেয়েদের হলে প্রতি রুমে ৩ জন করে থাকবেন: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেয়েদের আবাসন সংকট নিরসনে খালেদা জিয়া হল এবং বিভিন্ন হলের অবকাঠামোর সঙ্গে সংযুক্ত বর্ধিত অংশের নির্মাণকাজ Read more

মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা

প্রচুর পরিমাণে ফাইবার, ফসফোলিপিডস, গ্লাইকোলিপিডস, লিনোলিক অ্যাসিড, কোলিন, ভিটামিন এ, বি১, বি২, সি, নিকোটিনিক অ্যাসিড, নিয়াসিন মেলে উপকারী মসলা মেথিতে। Read more

শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি
নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন