করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে।এর আগে পবিত্র ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের ট্রেনভ্রমণে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ও।রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়েছে। স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে করোনাবিষয়ক কলের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। এ নম্বরে ফোন করে স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো পরামর্শ পাওয়া যায়।গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে দেওয়া বিজ্ঞপ্তিতে বলেছে, এনবি.১.৮.১ ধরন এখন ক্রমেই ছড়াচ্ছে। এর সংক্রমণের হারও বেশি। তবে করোনার আগের ধরনগুলোর চেয়ে এই ধরনের স্বাস্থ্যঝুঁকি বেশি নয়।ভারতে ছড়িয়ে পড়া এই ধরন বাংলাদেশে যে আসবে না, এর কোনো নিশ্চয়তা নেই। বরং ঝুঁকি আছে যথেষ্ট—এমনটাই মনে করেন জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল। তাঁর কথা, এ জন্য করোনা প্রতিরোধে প্রস্তুতি দরকার।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!
দুই লাখ মানুষের স্বাস্থ্য সেবায় ২ চিকিৎসক!

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় লামা সরকারি হাসপাতালে এখন ২ জন ডাক্তার। মাত্র দুইজন ডাক্তার দিয়েই Read more

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম
কমলনগরে এলজিইডির সড়কে ব্যাপক অনিয়ম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের হাজীগঞ্জ-বাতিরঘাট সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্কারকাজ শেষ হওয়ার Read more

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন তার বন্ধু
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন তার বন্ধু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল। গত সোমবার (২৮ জুলাই) বিষয়টি সংবাদ Read more

সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক
সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক

সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন