খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ইস্টার সানডেতে তার শেষ বার্তা দেন। সেখানে তিনি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান।রোববার (২০ এপ্রিল) পোপ ফ্রান্সিস গাজা যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন, আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি- যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশে আশীর্বাদ পাঠ করেন। এই সময়ই তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।এ ছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন, আমরা যেন ভুলে না যাই, মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই। পোপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানান।সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে পাঁচ সপ্তাহ ধরে রোমের জেমেলি হাসপাতালে থাকার আগেও ফ্রান্সিস গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের সমালোচনা চালিয়ে গেছেন। তিনি গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক’ বলে অভিহিত করেছিলেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল Read more

ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 
ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ১নং ওয়ার্ডের নামাপাড়ায় অবস্থিত ‘কবি নজরুল বিদ্যানিকেতন’-এর প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জমির মালিকপক্ষ। এতে Read more

নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের
নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে Read more

ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান
ঢাবি’র প্রায় ৩শ’ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩শ’ জন খ্যাতিমান শিক্ষক ও গবেষককে সম্মাননা Read more

রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি
রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা, সতর্কতা জারি

গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (৯ জুলাই) সারাদিন Read more

গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার
গাজায় ড্রোন হামলার অভিযোগ, আইডিএফের অস্বীকার

গাজায় নতুন করে ড্রোন হামলার অভিযোগ ওঠেছে। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন