মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) বিকেল ৪ টার দিকে জেলার শ্রীনগর থানায় এ মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুর মা। এর আগে গত রবিবার সকালে জেলার শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে গেছে অভিযুক্ত তরুণ আলাল খান (১৯)। সে একই গ্রামের মো. ফজল খানের ছেলে।পুলিশ জানিয়েছে, গত রবিবার বেলা ১১ টার দিকে ফৈনপুর গ্রামের মা অন্যের বাসায় কাজে চলে গেলে নিজ বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশু। এসময় সুযোগ বুঝে ওই শিশুকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের তরুণ আলাল খান।শিশুর মা বলেন, ওইদিন কাজ শেষ করে এসে দেখি বাড়ির এক জায়গায় আমার মেয়ে কান্নাকাটি করছে। মেয়েকে গোসলে নিয়ে দেখি তার গোপনাঙ্গে রক্তের চিহ্ন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে আমার মেয়ে আলালের অপকর্মের কথা জানায়। এদিন আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে।এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে অভিযুক্ত তরুণ পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা
শিক্ষার্থীরা নতুন বই কবে হাতে পাবে, জানালেন অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট
ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়তুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট।

কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা
কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন