মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে রান্নাঘরের আঁড়ায় ঝুলন্ত ব্যাগ থেকে দেশীয় তৈরী পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের আলম ঢালীর বাড়ির পরিত্যক্ত রান্নাঘর থেকে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।বুধবার (২৫ জুন) দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলমের নেতৃত্বে ফুলতলা গ্রামের আলম ঢালীর বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালান পুলিশের টিম। এসময় তল্লাশি চালালে রান্নাঘরের পেছনে আঁড়ার সঙ্গে ঝুলানো একটি ব্যাগের ভেতর লোহার তৈরী মরিচাযুক্ত সিলভার রংয়ের একটি পাইপগান ও ২ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করতে সক্ষম হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবি হারুনের ফুফা গ্রেফতার
ডিবি হারুনের ফুফা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা Read more

চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে ঝরলো গৃহবধূর প্রাণ
কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে ঝরলো গৃহবধূর প্রাণ

চট্টগ্রামের আনোয়ারায় পল্লী বিদ্যুতের অবহেলায় কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু Read more

ঝিনাইদহের দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা
ঝিনাইদহের দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী হানিফ আলীর বিরুদ্ধে।মঙ্গলবার (১৬ Read more

কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা
কখন হবে ডাকসুর ফলাফল ঘোষণা, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন