মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পোদ্দারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলেন— শ্রীনগর উপজেলার পোদ্দারপাড়া গ্রামের মৃত মুরারী পোদ্দারের ছেলে মিঠুন পোদ্দার (৩১) এবং যুশুরগাঁও গ্রামের সুরিত হোসেনের ছেলে অংকন ইসলাম (২৬)।র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া পরিচালক তাপস কর্মকার বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন Read more

আইসিসি র‍্যাংকিংয়ে মিরাজের ঝলক, ক্যারিয়ার সেরা অবস্থানে রিশাদ
আইসিসি র‍্যাংকিংয়ে মিরাজের ঝলক, ক্যারিয়ার সেরা অবস্থানে রিশাদ

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯
সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ Read more

ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স
ঘরে বসেই মিলবে বিসিসির ট্রেড লাইসেন্স

প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। ফলে এখন থেকে Read more

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান
নবীনগর প্রেসক্লাবের সভাপতি শান্তিকে সংবর্ধনা প্রদান

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং নব নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন