সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ অক্টোবর) মুক্তির গাজায় আসেন। এরমধ্যে এক ব্যক্তি গাজায় এসে জানতে পারেন, ইসরায়েলি সেনারা তার সব সন্তান, স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ওই ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগারে থেকে রুগ্ন হয়ে গেছেন। তিনি এতটাই অসুস্থ যে তাকে হুইল চেয়ারে করে আনা হচ্ছে। গাজায় আসার কয়েক ঘণ্টা পর তিনি জানতে পারেন তার সন্তানরা আর দুনিয়াতে নেই।এ কথা শুনে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে তিনি বলেন, নিজের দুই বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্রেসলেট তৈরি করেছেন তিনি।অপরদিকে আরেক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা বলেছিল, গাজায় তার পরিবারের সবাইকে তারা হত্যা করেছে। কিন্তু তিনি ফিরে এসে দেখতে পান তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তাদের দেখে তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। বিশেষ করে বাড়ির শিশুকে জড়িয়ে ধরে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।অপর এক ফিলিস্তিনি বলেছেন, ইসরায়েল তাদের যে কারাগারে রেখেছিল, সেটি ছিল ‘কসাইখানা’। তাদের সেখানে নিয়মিত নির্যাতন করা হতো।গাজায় এসব ফিলিস্তিনি ফিরে আসার পর হাসি ও কান্না দুই ধরনের চিত্র দেখা যায়। কেউ কেউ ফিরে পান পরিবারকে। আর কেউ এসে দেখেছেন তাদের জীবনের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) লোহিত Read more

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রায় ডাকাতির ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার
লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত Read more

উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী
উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হলেন এনসিপির সংসদ সদস্য প্রার্থী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। যিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলা Read more

মির্জাপুরে অটোরিকশা চালক হত্যার অভিযোগে আটক ১
মির্জাপুরে অটোরিকশা চালক হত্যার অভিযোগে আটক ১

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) Read more

ইসির কাছে ফের শাপলা প্রতীক চাইলো এনসিপি
ইসির কাছে ফের শাপলা প্রতীক চাইলো এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ফের শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির কাছে ৭টি নমুনা আঁকিয়ে পাঠিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন