বাংলাদেশের ইসলামী সঙ্গীত ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন তরুণ গীতিকার হোসাইন নূর। তাঁর লেখা ৫০টি নাশিদ ইউটিউবে মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। মাত্র কয়েক বছরের মধ্যে অর্জিত এই সাফল্য বাংলাদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।হোসাইন নূরের লেখা নাশিদ শুধু অনলাইনে নয়, দেশের গ্রামগঞ্জের হাটে-মাঠেও সমান জনপ্রিয়। ইতিমধ্যেই ১৭০ জনের বেশি শিল্পী তাঁর লেখা ৩২৩টি গানে কণ্ঠ দিয়েছেন, যাদের মধ্যে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকারাও।এই সাফল্যের খবর ফেসবুকে শেয়ার করার পর ভক্ত ও শ্রোতাদের ভালোবাসায় ভেসেছেন তিনি। আখী আল মাহমুদ নামে একজন মন্তব্য করেন— “বাংলা ইসলামী সঙ্গীতের আর কোন রচয়িতা তার তারুণ্যে এমন বিরল সফলতা ছুঁইতে পেরেছে কি-না জানি না। আপনার রচনাগুলো খুবই সমৃদ্ধ হয়ে ওঠেছে। ভালোবাসা প্রিয় ভাই।”এস এ সায়েম নামে আর একজন লেখেন— “আপনি আমাদের গর্ব। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।”ভক্ত ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোসাইন নূর বলেন— “আলহামদুলিল্লাহ, এই অর্জন শুধু আমার নয়—এটা আমাদের সবার। যাঁরা গেয়েছেন, সুর করেছেন, সাউন্ড ডিজাইন ও ভিডিও নির্মাণ করেছেন, আর যাঁরা শুনে ছড়িয়ে দিয়েছেন—সকলের প্রতি কৃতজ্ঞতা”।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন Read more

বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বে না সাত কলেজ শিক্ষার্থীরা
দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বে না সাত কলেজ শিক্ষার্থীরা

অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন