বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করতে কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে বলে দাবি করেছে দলটি।শনিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও গণমাধ্যমে প্রকাশ করছে। সেখানে দেখানো হয়েছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য (এমপি) পদের প্রার্থীদের চূড়ান্ত তলিকা ঘোষণা করেছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্যই কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণসহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আহ্বান জানায়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়
নেইমারের জোড়া গোলে তিন ম্যাচ পর সান্তোসের জয়

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র শুধু মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই নয়, বরং তার চুলের স্টাইলের জন্যও আলোচনায় থাকেন প্রায়ই। আল Read more

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ Read more

তানজিদ তামিমের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ
তানজিদ তামিমের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। একাদশে সাইফ হাসান শুরুটা জমাতে না পারলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে Read more

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে Read more

ইরানিদের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা ছাড়তে বললো ইসরাইল
ইরানিদের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা ছাড়তে বললো ইসরাইল

ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।রোববার (১৫ জুন) Read more

ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।
ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন