টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছর আগে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যান নাজিম দেওয়ান (৪২)। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসভার ইউনিয়নপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে মির্জাপুর উপজেলার পোস্টকামুরী গ্রামের গাজী আজগর হোসেন মিজানের মেয়ে ফাহিমা (৩২)-এর সঙ্গে লতিফপুর গ্রামের মৃত বারেক দেওয়ানের ছেলে নাজিম দেওয়ানের পারিবারিকভাবে বিয়ে হয়। দুই বছর সংসারের পর ২০১৯ সালে কন্যাসন্তান (খাদিজা) জন্ম দেওয়ায় ফাহিমার ওপর নির্যাতন শুরু হয়। এরপর ২০২২ সালে স্ত্রী ফাহিমাকে গোপনে তালাক দিয়ে সিঙ্গাপুরে চলে যান নাজিম।পরে ফাহিমা টাঙ্গাইল আদালতে একটি মামলা করলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ভরণপোষণ, দেনমোহরানা ও খোরপোষসহ মোট ৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা পরিশোধের রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে নাজিম উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তিনি বেশ কয়েকবার দেশে ফিরলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। কিছুদিন আগে আবার দেশে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মির্জাপুর থানার এসআই সেলিম মিয়া তাকে গ্রেপ্তার করেন।মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট
কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল Read more

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ টেকনাফের নারী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির কণ্ঠে আজ আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের ছায়া স্পষ্ট। কিন্তু Read more

পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’
পত্রিকা: ‘এক হচ্ছে না এনসিপি-গণঅধিকার’

তরুণদের দুই রাজনৈতিক দল এনসিপি ও গণঅধিকার পরিষদের এক হওয়ার যে আলোচনা চলছিল, তা ভেস্তে গেছে; চলতি অর্থবছর ২০২৫-২৬-এ মাঝারি Read more

ওসমান হাদি আর নেই
ওসমান হাদি আর নেই

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন