টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২১ এপ্রিল)  রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শফিকুল ইসলাম বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ ও ছররা গুলি ছুরে। এসময় গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল গুলিতে দুই চোখ অন্ধ হয়। এই ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলামকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের
বাবা প্রবাসে, ৪ বছরের শিশুর মৃত্যু, দাফনে বাধা চাচাদের

চার বছরের এক শিশুর দাফন নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সৃষ্টি হয়েছে উত্তেজনা। মৃত শিশুর প্রবাসী বাবার অনুপস্থিতিতে তার দাফনে বাধা দেওয়ার Read more

জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন