চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিবারের কোনো পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়দের ধারণা, নিহত আফিয়া মস্তাননগর হাসপাতালে বহিঃবিভাগে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ছিলেন। রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন জানান, ওই বৃদ্ধা গাড়ির গতিবিধি খেয়াল না করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস চালক হার্ড ব্রেক করলেও গাড়িটি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এর আগে একই দিন সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামে একজন নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি যানবাহন উদ্ধার করেছে পুলিশ।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বারইয়ারহাটের দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় বৃদ্ধা নিহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে Read more

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা। মঙ্গলবার Read more

স্বর্ণের পর এবার রুপার দামেও নতুন ইতিহাস
স্বর্ণের পর এবার রুপার দামেও নতুন ইতিহাস

স্বর্ণের পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

দোহায় ফের বৈঠকে বসেছে ইসরায়েল-গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী
দোহায় ফের বৈঠকে বসেছে ইসরায়েল-গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী

কাতারের রাজধানী দোহায় আজ সোমবার ফের বৈঠকে বসেছে ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রনকারী গোষ্ঠী হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত Read more

গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী
গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়ায় 'সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো' জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল Read more

নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু

ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন