চট্টগ্রামের মিরসরাইয়ে মেঘনা ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, সকাল ৯টার দিকে ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও নিহত ব্যক্তি তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশকে খবর দেয়া হয়।চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখের অংশ থেঁতলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিচয় জানার চেষ্টা চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি
যে চার বিভাগে হতে পারে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ Read more

ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে Read more

সোমবার আসছেন হামজা, পরদিন সমিত সোম
সোমবার আসছেন হামজা, পরদিন সমিত সোম

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে Read more

বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান Read more

শুধু এক ক্যাটাগরি বাদে সব ধরনের ভিসা দিচ্ছে ভারত
শুধু এক ক্যাটাগরি বাদে সব ধরনের ভিসা দিচ্ছে ভারত

বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। চিকিৎসা বা অন্য জরুরি ভিসা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে দেশটি।তবে বাংলাদেশিদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন