বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে বসার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা আবুল বশর (৫৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আবুল বশর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের জালাল আহমেদ বাড়ির বাসিন্দা।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে আবুল বশরের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বসলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর তারেক রহমানের আগমন উপলক্ষে সবাই মিলে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পৌঁছালে বশর ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মস্তাননগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।সিনিয়র নেতা আবুল বশরের আকস্মিক মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা
এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ড এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। প্রশ্ন ও Read more

শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ Read more

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার
সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুসরাত ও শামসুদ্দিন নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) পৃথক Read more

বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু
বাবা হারালেন ইত্যাদির ন্যাতি’-খ্যাত নিপু

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও Read more

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

জকসু নির্বাচন ২২ ডিসেম্বরজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) Read more

দেশে প্রতিদিন হৃদরোগ নিয়ে জন্মায় প্রায় ২০০ শিশু
দেশে প্রতিদিন হৃদরোগ নিয়ে জন্মায় প্রায় ২০০ শিশু

দেশে জম্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতিদিন প্রায় ২০০ শিশু হৃদ্‌রোগ নিয়ে জন্ম নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর বিশ্বজুড়ে নবজাতকের মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন