রাজধানীর মিরপুরে  চাঁদাবাজির অপরাধে  চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।সোমবার (৭ জুলাই)  দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মোঃ মিন্টু মিয়া (৩৫),  মোঃ রতন মিয়া (৩৪) ও মোঃ ইসমাইল হোসেন (২৪)। মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রোববার (৬ জুলাই) রাতে অজ্ঞাতনামা ৮/১০ জন অজ্ঞাত যুবক পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে তারা পতিত আ’লীগ সরলারের দোসর, ফ্যাসিস্ট আখ্যাসহ ভয়ভীতি দেখিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা তাৎক্ষণিক ঝামেলা থেকে রেহাই পেতে বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা প্রদানও করেন। ঘটনা চলাকালিন রাত আনুমানিক ৩ টার দিকে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও র‍্যাবের যৌথ একটি চৌকস আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তড়িঘড়ি করে দিগ্বিদিক ছুটে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।  পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর)

ভোরে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল, লড়ছে গায়ানা ও ত্রিনবাগো। রাত ১২টায় শুরু হবে ২০২৫ ব্যালন ডি’অর অনুষ্ঠান। রয়েছে Read more

নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজ সরকার করে যাচ্ছে। এ নির্বাচনের Read more

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

কোরবানির পশুর চামড়ার পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সিমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে বিভিন্ন স্থানে টহল Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকাভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগের Read more

মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জিএস সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০১ জুন) Read more

Kong Casino in Deutschland: Angebot, Sicherheit und Spielpraxis prüfen
Kong Casino in Deutschland: Angebot, Sicherheit und Spielpraxis prüfen

Ein attraktiver Bonus sagt wenig darüber aus, ob ein Online-Casino im Alltag überzeugt. Für Spieler in Deutschland zählen vor allem Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন