মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে দেশটির একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।বৃহস্পতিবার (০৭ আগস্ট) মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপির।বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিন্ট সোয়ে মারা গেছেন। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, মিন্ট সোয়ে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। এসব কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, এমনকি খাবার খাওয়াও কঠিন হয়ে পড়ে।২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার অবস্থার অবনতি ঘটে।২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সে সময় নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংকে তার দায়িত্বভার অস্থায়ীভাবে প্রদান করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানি প্রবাহ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। Read more

নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক
নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নাজমুল হাসান (৩৫) নামের এক চাঁদাবাজকে পাঁচ Read more

বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন
বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন

বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) এই সেতুর উদ্বোধন করা হয়েছে Read more

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা
যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের Read more

কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম
কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম

নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ও খুন হয় আরজু নামের এক কলেজ ছাত্রী। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে Read more

নবাবগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু
নবাবগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু

রাজধানী ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জে পড়াগ্রাম মডার্ন লাইফ হাসপাতালে সিজারের সময় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, অসাবধানতা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন